চিলমারীতে আগুনে পুড়ে প্রাণ গেল শিশুর

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

চিলমারীতে আগুনে পুড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  সোমবার রাত ৮টার দিকে উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের খোর্দ্দ বাঁশপাতার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু সাদিয়া আক্তার ঐ এলাকার সাদ্দাম হোসেনের মেয়ে। জানা গেছে, সাদ্দাম হোসেনের স্ত্রী হাসি বেগম রাতে রান্না করছিল। এসময় মেয়ে সাদিয়াকে সবজি তোলার জন্য রান্না ঘরের টিনের চালে উঠিয়ে দিয়ে বাইরে চলে যায়। শিশু সাদিয়া সবজি তুলছিল কিন্তু হঠাত্ চুলা থেকে নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে। গায়ে আগুন লেগে সাদিয়া মারা যায়। অষ্টমীর চর ইউনিয়ের চেয়ারম্যান আবু তালেব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।