আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে আবু নাঈম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনের পশ্চিম কলোনি এলাকার রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি জেলার কসবা উপজেলার জগন্নাথপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বলেন, খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া রেলওয়ে স্টেশনের পশ্চিম কলোনি এলাকার রেললাইনের পাশ থেকে নাঈমের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।