টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় শিক্ষকদের জন্য মানসম্পন্ন ‘টিচার্স ক্লাব’ নেই। ধনবাড়ী উপজেলায় রয়েছে বেশ কয়েকটি কলেজ, যার মধ্যে একটি ‘ধনবাড়ী সরকারি কলেজ’। এছাড়া আছে অনেকগুলো মাধ্যমিক এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়। রয়েছে মাননীয় কৃষিমন্ত্রীর মায়ের স্মৃতি রক্ষায় প্রতিষ্ঠিত মুশুদ্দি রেজিয়া কলেজ। বিনোদন মানুষের মৌলিক অধিকারের অন্যতম। শিক্ষকসমাজ নিশ্চয়ই এর বাইরে নয়। শিক্ষকদের যদি ফুটপাতের চায়ের দোকানে বসে চা পান করতে হয়, মনোহারি দোকানে বসে পত্রিকা পাঠ করতে হয়, তা শিক্ষকসমাজের জন্য লজ্জাজনক। কলেজ-শিক্ষক প্রথম শ্রেণির কর্মকর্তা পদমর্যাদাসম্পন্ন। তাঁদের জন্য মানসম্পন্ন ‘টিচার্স ক্লাব’ নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখবেন বলে আশা করি।
এম এ হামিদ খান
সহ. অধ্যাপক, ইংরেজি বিভাগ,
ধনবাড়ী সরকারি কলেজ, টাঙ্গাইল