ক্যাপসন নিউজ

বিআরবি গ্রুপের পক্ষ থেকে অবস্ট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিকাল সোসাইটি বাংলাদেশের নবনির্বাচিত মহাসচিব অধ্যাপক ডা. গুলশান আরা বেগমকে সম্মাননা জানান হয়। বিআরবি গ্রুপের পরিচালক মো. মফিজুর রহমান তার হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমএস ও সিইও (ভারপাপ্ত) ডা. মো. মনসুর আলীসহ বিআরবি হাসপাতালের মহিলা কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধানগণ

 

০০০

 

ওয়ান ব্যাংক লিমিটেড এবং ল্যাবএইড ক্যানসার হসপিটাল ও সুপার স্পেশিয়ালিটি সেন্টারের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ল্যাবএইড ক্যানসার হসপিটাল ও সুপার স্পেশিয়ালিটি সেন্টারের হেড অব মার্কেটিং অমিতাভ ভট্টাচার্য এবং ওয়ান ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুসারে ওয়ান ব্যাংকের কার্ডহোল্ডাররা এ হসপিটালে বিভিন্ন সুবিধা পাবেন