আনোয়ার গ্রুপের নতুন চেয়ারম্যান মানোয়ার হোসেন

 

দেশের অন্যতম বৃহত্তর শিল্পপরিবার আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মানোয়ার হোসেন। তার বাবা আলহাজ আনোয়ার হোসনে গত ১৭ আগস্ট ৮৩ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবার পদে তারই সুযোগ্য সন্তান স্থলাভিষিক্ত হয়েছেন। চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার আগে মানোয়ার হোসেন প্রতিষ্ঠানটির গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। ১৯৯৩ সালে তিনি পারিবারিক ব্যবসায় যুক্ত হন। ১৯৯৯ সালে তিনি সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান, বাংলাদেশের স্টিল ম্যানুফাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি, মধুমতি ব্যাংকের ডিরেক্টর এবং বিডি সিকিউরিটিজ, বিডি ক্যাপিটাল হোল্ডিংস এবং সিটি জেনারেল ইনসিওরেন্স কোম্পানির স্পন্সর প্রমোটার। —প্রেস বিজ্ঞপ্তি