পদ্মার পাড়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

স্পোর্টস রিপোর্টার

দেশে হতে যাচ্ছে আরও একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীর পাড়ঘেঁষে নতুন স্টেডিয়াম তৈরির পরিকল্পনা চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, এক সপ্তাহের মধ্যে ফিজিবিলিটি স্টাডির জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হবে। শনিবার বিকেলে স্টেডিয়ামের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করে এ কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি মোতাবেক মানিকগঞ্জ-পাটুরিয়া ফেরিঘাটের ডান দিকে পদ্মা রিভারভিউ রিসোর্টের পেছনের একটি জমি বাছাই করা হয়েছে স্টেডিয়াম নির্মানের জন্য। প্রতিমন্ত্রী জানিয়েছেন, যত দ্রুত সম্ভব কাজ শেষ করে প্রধানমন্ত্রীর নামে নামকরণ করা হবে স্টেডিয়ামটির।’ ফিজিক্যাল স্টাডির জন্য আমরা এরই মধ্যে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ করেছি। আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণের জন্য উপযুক্ত বিবেচিত হয় তবে আমরা ২৫ একর জমির উপর হবে স্টেডিয়াম। এ সময়ে  ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এমপি।