ডিবি পুলিশের অভিযানে বিপুল মাদক উদ্ধার, গ্রেফতার ৯

কালীগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিনে বিপুলপরিমাণ মাদক উদ্ধার করেছে তারা। ছয়টি ঘটনায় ছয়টি মাদক মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে ৯ মাদক কারবারি। গতকাল  বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন।

গ্রেফতারকৃতরা হলো—কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ২ বালুখালী ১২ রোহিঙ্গা ক্যাম্পের জি-১০ নং ব্লকের রোহিঙ্গা নূর ফয়সাল, একই জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি গ্রামের মো. জোহার ওরফে জোবায়ের, ময়মনসিংহের হালুয়াঘাট থানার বাঘাইতলা এলাকার সুনিশ মারাক, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তিড়িয়া গ্রামের ঝলক কুড়াইয়া, রাথুরা গ্রামের মো. শহিদুল্লাহ মিয়া , বির্তুল গ্রামের সোহেল মাঝি, মুনশুরপুর গ্রামের মো. রাজীব, বাঘেরপাড়া গ্রামের সেলিম নেওয়াজ ওরফে পিয়াল  এবং নরসিংদী জেলার মাধবদী থানার দক্ষিণ দাউদপুর গ্রামের মমতাজ। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১ হাজার ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০৩ ক্যান বিয়ার এবং সাড়ে ১২ মণ দেশীয় চোলাই মদ ও মদ তৈরির উপকরণ।