শোক সংবাদ

খোরশেদ আলম খোকন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও টাঙ্গাইল কটন মিলের সিবিএর সাবেক সাধারণ সম্পাদক এবং গোড়াই শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি খন্দকার খোরশেদ আলম খোকন (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল সোমবার রাত সারে ১১টায় গোড়াই নাজিরপাড়া গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন বলে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার নাইম হোসেন জানিয়েছেন।  তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।