জর্জ বুশের লেকচার দেওয়া মানায় না : ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষেপেছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ওপর। তিনি উগ্রপন্থিদের নিয়ে জর্জ বুশের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। ট্রাম্প বলেছেন, এ নিয়ে বুশের লেকচার মানায় না। অন্তত তিতি কাউকে উপদেশ দিতে পারেন না। ট্রাম্প ১৩ সেপ্টেম্বর এক ই-মেইলে তার পূর্বসূরি বুশকে আক্রমণ করে এসব কথা বলেন। ‘নাইন-ইলেভেন’-এর সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে ১১ সেপ্টেম্বর পেনসিলভানিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে বুশ দেশের বাইরে এবং ভেতরের উগ্রপন্থিরা একই ধরনের হুমকি বলে উল্লেখ করেন। বুশ বলেন, গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের হামলায় যোগ দেওয়া উগ্রপন্থি ও বাইরের উগ্রপন্থিদের চেতনা একই। তাই দেশকে এগিয়ে নিতে এবং উগ্রপন্থিদের হুমকি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বুশ। -দ্য নিউ ইয়র্কার