এএফপি
যুক্তরাজ্যে ৫০ বছরের বেশি বয়সের মানুষ এবং সম্মুখ সারিতে থাকা স্বাস্থ্য ও সমাজসেবাকর্মীদের কভিড-১৯ টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। দেশটির সরকার এ কথা জানিয়েছে।
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সকে বলেন, ‘আমি নিশ্চিত করছি যে আমি জেসিভিআইয়ের পরামর্শ গ্রহণ করেছি। এ ক্ষেত্রে এনএইচএস আগামী সপ্তাহ থেকে বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।’
তিনি আরো ঘোষণা দেন, পঞ্চাষোর্ধ্ব বয়সের নাগরিকদের মধ্যে যারা ছয় মাস আগে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, তাদের জন্য আগামী সপ্তাহ থেকে এই বুস্টার কর্মসূচি শুরু করা হবে। এ ক্ষেত্রে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন ব্যবহার করা হবে।