দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বিতরণের জন্য ইউসেপের কাছে ৪০ হাজার মেডিকার সেইফলাইফ হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। ১৮ মাসের দীর্ঘ বিরতির পর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু হলেও করোনা ঝুঁকি এখনো বিদ্যমান। তাই করোনা পরিস্থিতিতে স্কুলগামী শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করে তুলতে ম্যারিকোর এই উদ্যোগ। উল্লেখ্য যে, ইউসেপ ১৫ হাজারেরও অধিক সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা একটি এনজিও সংস্থা।
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আব্দুল করিমকে হ্যান্ড স্যানিটাইজারগুলো হস্তান্তর করেন ম্যারিকোর ডিরেক্টর অব লিগ্যাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ক্রিস্টাবেল র্যানডলফ এবং ডিরেক্টর অব ম্যানুফ্যাকচারিং সাইফুল আলম। —প্রেস বিজ্ঞপ্তি