সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশকে লন্ডনভিত্তিক গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস (জিফা) কর্তৃপক্ষ ‘ইসলামিক ফাইন্যান্স অ্যাড-ভোকেসি অ্যাওয়ার্ড-২০২১’ প্রদান করেছে। গত মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ২টায় লন্ডনে অনলাইন প্ল্যাটফরমে অনুষ্ঠিত ১১তম আওয়ার্ড সিরিমনির মাধ্যমে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিফার চেয়ারম্যান প্রফেসর হুমায়ুন দার, পিএইচডি। অনুষ্ঠানে সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের সংক্ষিপ্ত পরিচিতি ও কার্যক্রম তুলে ধরা হয়। —প্রেস বিজ্ঞপ্তি