পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন এমডি

 

রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান পদোন্নতি পেয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরি-চালক (এমডি) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি জনতা ব্যাংক লিমিটেডে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। খন্দকার আতাউর রহমান ১৯৮৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে জনতা ব্যাংক লিমিটেডে যোগদান করেন। -প্রেস বিজ্ঞপ্তি