রিশাল অফিস
বরিশালে কীর্তনখোলা নদীতীর এলাকা এবং নদীবন্দরের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, অবৈধ দখলদারদের তালিকা হয়েছে, এখন অভিযান চলবে। বুধবার দুপুরে নদীর তীর ঘেঁষে ও নদীবন্দরের জায়গায় অন্তত ৬০টি দোকান স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর বলেন, নদীবন্দর ও নদীতীর এলাকায় থাকা ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
০