অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে তাঁর পাশেই সারা রাত ঘুমিয়ে সকালে পুলিশের কাছে আত্মসমর্পণ করলো স্বামী। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলার বাসিন্দা বিনোদ ধনসিংহ পওয়ার নামের ওই ব্যক্তি তার স্ত্রী প্রিয়ঙ্কা রাঠোরকে হত্যা করে। পরে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকালে পুলিশের কাছে আত্মসমর্পণ করে বিনোদ।

পুলিশের কাছে বিনোদ জানায়, স্ত্রী প্রিয়ঙ্কার সঙ্গে বিনোদের বিয়ে হয়েছিল নিয়মাস আগে। কুয়া তৈরির কমিশন এজেন্ট হিসাবে কাজ করতো বিনোদ। বৃহস্পতিবার রাতে স্ত্রী প্রিয়ঙ্কা রাঠোরের সঙ্গে তুমুল ঝগড়া হয় তার। কথা কাটাকাটির মধ্যেই শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে সে। এরপর স্ত্রীর মৃত দেহের পাশেই ঘুমিয়ে পড়ে সে। পরে সকালে উঠে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে নিজের অপরাধের কথা স্বীকার করে বিনোদ।

এদিকে প্রিয়ঙ্কার স্বজনদের দাবি, বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে প্রায়ই টাকাপয়সা নিয়ে ঝামেলা হত বিনোদের। পরে প্রিয়ঙ্কার মা-বাবার কাছে মোটা অঙ্কের পণও দাবি করেছিল সে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। 

আরও পড়ুন:  আটঘরিয়ায় ডিমে মিললো আল্লাহ ও রাসুলের নাম

পুলিশ সূত্রে জানা গেছে, বিনোদের আত্মসমার্পণ ও স্বীকারোক্তির পর তার বিরুদ্ধে স্ত্রীকে খুনের মামলা রুজু করেছে পুলিশ।

ইত্তেফাক/জেডএইচডি