কাদের সিদ্দিকী হাসপাতালে

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর-উত্তম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার পেটে ব্যথা হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার গলব্লাডারে পাথর ধরা পড়েছে। তিনি জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক এ এইচ এম তৌহিদুল আলমের অধীনে চিকিত্সাধীন।