ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কামাল মিয়া (৩৮) নামে এক যুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ১৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার চম্পকনগর বাজার কবির এন্টারপ্রাইজের বিল্ডিংয়ের ছাদ থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির্জা মো. হাছান জানান এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বিদ্যুৎপৃষ্ট হয়েছে তিনি মারা গেছেন। তবে, নিহত কামাল মিয়ার বিরুদ্ধে থানায় একটি মাদকের মামলা রয়েছে।
ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
/ইত্তেফাক/এনই