স্বামীর খবর রাখতেন না শিল্পা

বলিউউ অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার নামে ১৪০০ পাতার চার্জশিট দাখিল করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। আর তারই একটি অংশে শিল্পার বয়ান লেখা হয়েছে।

জানা গেছে, এই মামলায় শিল্পার নাম অন্তর্ভুক্ত সাক্ষী হিসেবে। সেই চার্জশিটেই রাজের শ্যালক প্রদীপ বক্সীর নাম উল্লেখ করা হয়েছে।

ভারতীয় একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘শিল্পা মুম্বাই পুলিশকে জানিয়েছেন, রাজের অ্যাপ ‘হটশটস’ এবং ‘বলিফেম’ সম্পর্কে তার কাছে কোনো তথ্য ছিল না। পুলিশের খবর, পর্ন বানিয়ে এই দুটি অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন রাজ। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ‘হটশটস’ বাতিল করে দেওয়ার পর ‘বলিফেম’ তৈরি করা হয়েছিল।

চার্জশিট অনুযায়ী, শিল্পার বক্তব্য, ‘কাজের চাপে এমনই ব্যস্ত ছিলাম যে রাজ কী করছে সে সব খবর রাখতাম না।’ শিল্পা ছাড়া রাজের আরও কয়েকজন কর্মী তার বিরুদ্ধে বয়ান দিয়েছেন পুলিশের কাছে।

ইত্তেফাক/বিএএফ