ঢাকা শহরে প্রতিদিন পাঁচ হাজার মেট্রিক টনের বেশি ময়লা তৈরি হয়। শহরটিতে জনসংখ্যার সঙ্গে বাড়ছে আবর্জনাও। ঘর থেকে বের হলেই একটু পরপরই রাস্তার পাশে ময়লার স্তূপ দেখা যায়। কন্টেইনারের উপচে পড়া আবর্জনা, কলার খোসা, কাগজ, পাস্টিকের ব্যাগ, বোতল রাস্তার পাশে ফেলে রাখতে দেখা যায়। এগুলো যেমন আমাদের পরিবেশকে দূষিত করে রোগ-জীবাণু ছড়ায়, মশার উপদ্রব বাড়ায়; তেমনি দুর্গন্ধে অতিষ্ঠ মানুষের নাকে কাপড় দিয়ে চলা ছাড়া উপায় থাকে না। এ ব্যাপার সিটি করপোরেশনের উদাসীনতা কাম্য নয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ময়লা-আবর্জনা ফেলার জন্য থাকতে হবে নির্দিষ্ট স্থান। ময়লার কন্টেইনার রাখার জন্য জায়গার ব্যবস্থা করতে হবে। সাধারণ জনগণকে হতে হবে সচেতন। যেখানে সেখানে বা ড্রেনে আবর্জনা ফেলা যাবে না। ঢাকা শহরে পরিচ্ছন্ন রাস্তা চাই।
শাপলা খাতুন, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা