কালীগঞ্জে সেই নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি

ইত্তেফাকে সংবাদ প্রকাশের জেরে অনুমতি ছাড়া স্কুলের শতবর্ষী গাছ কেটে নেওয়া সেই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বোয়ালী উচ্চ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইটি জাম গাছ কেটে নেওয়ায় আওয়ামী লীগ নেতা আব্দুল গণি ভূঁইয়ার বিরুদ্ধে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠনের অনুমতি দেন ।

বৃহস্পতিবার ইত্তেফাকে ‘আমি সভাপতি, গাছ কাটতে অনুমতি নিব কার? শিরোনামে  সংবাদ প্রকাশিত হয়। ইউএনও মো. শিবলী সাদিক জানান, কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ।