পাঠক গেছে খ্যাতি কুড়াতে

 

মেয়েটির বুকে রাত্রি খেলা করে

গভীর অরণ্য রাত

হায়রে ঘনঘোর রাত।

 

খ্যাতির পাখিরা উড়ে যায়

আকাশের অচেনায়

মেয়েটি তবুও ঘুমায়।

 

মুঠোবন্দি হয়ে আলস্যের প্রহর

সুনসান নির্জন গলির মোড়ে

কুকুরের ডাকাডাকি ।

 

তৃতীয়ার চাঁদ দেখি না

লেখা হয় অলৌকিক বর্ণমালা

কে পড়বে? পাঠকরা গেছে সব

পাড়ায়, বে-পাড়ায়।