খুব দ্রুত ফুরিয়ে যায় স্মৃতির মুদ্রা
মুগ্ধকালের উপমা
নিবিড় প্রিয়সব গল্পের দ্বিতীয় মুদ্রণ করে
গোধূলির জন্মান্ধ কুয়াশা
মানুষের নেই বাসনার প্রতিশ্রুতি
গোপন পিপাসার নিবৃত্তি
লাবণ্যের ছায়ার আড়ালে
চোখ সব সত্যিটা দেখে না
বস্তুত চূড়ান্ত ভেতর দেখার উপমা নেই মানুষের
তার দেখা অর্ধসত্য—না হয় তা সত্যের মতোন
ঘোরের গূঢ় রসায়নে স্বপ্নেরা হাঁটে ভুল পথে