ভুলে গেছি প্যাপিরাস-কাব্য
হারিয়ে ফেলেছি বিষ্ণুশিলায়
লুকোনো গল্প— আর—
টেরাকোটায় খোদাই বসন্ত-শপথ
অন্ধকূপে কী দারুণ মন্দবাস!
হিসেবের নামতা ভুলে গেছি
প্রহরীর চোখ দিয়েছি বেঁধে
অরণ্যে করবো আবাদ
শাপ দাও—
অহল্যা হতে ভয় নেই আর!
ভুলে গেছি প্যাপিরাস-কাব্য
হারিয়ে ফেলেছি বিষ্ণুশিলায়
লুকোনো গল্প— আর—
টেরাকোটায় খোদাই বসন্ত-শপথ
অন্ধকূপে কী দারুণ মন্দবাস!
হিসেবের নামতা ভুলে গেছি
প্রহরীর চোখ দিয়েছি বেঁধে
অরণ্যে করবো আবাদ
শাপ দাও—
অহল্যা হতে ভয় নেই আর!