বরিশাল অফিস
জাতীয় শুদ্ধাচার কৌশল সংক্রান্ত কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে সড়ক ও জনপথ অধিদপ্তরের বরিশাল জোনের গণশুনানি বুধবার অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সড়ক ও জনপথ বিভা?গের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ে এ গণশুনানিতে বরিশাল জোনের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। গণশুনানিতে বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে নানান উদ্যোগের কথা জানান। এসময় বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ, নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, ভোলা জেলার নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম, ঝালকাঠী জেলার নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাসেল, উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খান, উপ-বিভাগীয় প্রকৌশলী অঞ্জন রায়সহ প্রকৌশলী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।