গ্লোবাল ক্লাউড কমিউনিকেশনস প্ল্যাটফরম ইনফোবিপের সঙ্গে গতকাল লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডের একটি চুক্তি সম্পাদিত হয়েছে। লঙ্কাবাংলার রিটেইল ডিভিশনের প্রধান খোরশেদ আলম এবং ইনফোবিপ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাহাদ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন
০০০
ঢাকায় ইউনিয়ন ব্যাংক লিমিটেডের তিলপাপাড়া উপশাখা এবং কামরাঙ্গীরচর উপশাখা সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের এএমডি মো. হাবিবুর রহমান, ডিএমডি হাসান ইকবাল ও মো. নজরুল ইসলাম