সৈকতে মিললো অজ্ঞাত যুবকের লাশ

কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে লাইফগার্ডের সদস্যরা। 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে সী-গাল পয়েন্টের সমুদ্র থেকে আনুমানিক ১৮-২০ বছর বয়সী যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

সী-সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মুহাম্মদ ওসমান জানান, দুপুরে সমুদ্রে কিছু ভাসতে দেখে লাইফগার্ড সদস্যরা সাঁতার কেটে গিয়ে তা তীরে আনতে গিয়ে দেখে এটি মরদেহ। তারা মরদেহটি তীরে এনে সৈকতের বালিয়াড়িতে রাখে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, লাশটি দুয়েকদিন আগে পানিতে পড়েছে হয়তো। তবে তাৎক্ষণিক লাশের পরিচয় পাওয়া সম্ভব হয়নি। মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখার ব্যবস্থা করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম