বিজ্ঞান
মোহাম্মদ নাসির উদ্দিন
সিনিয়র শিক্ষক
দুলালপুর এস.এম.এন্ড কে. উচ্চ বিদ্যালয়, কুমিল্লা।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। ভালো ফলাফলের জন্য জ্ঞান ও অনুধাবনের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও তার উত্তর দেওয়া হলো। আজকে পঞ্চম অধ্যায় ( পরমাণুর গঠন) । আশাকরি তোমরা উপকৃত হবে।
ক. অ্যাটোমোস অর্থ কী ?
উত্তর:অ্যাটোমোস শব্দের অর্থ অবিভাজ্য।
খ. আইসোটোপ বলতে কী বোঝ?
উত্তর:আইসোটোপ:যে সব মৌলের পারমানবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদের ঐ মৌলের আইসোটোপ বলে। আইসোটোপসমূহের রাসায়নিক ধর্ম একই থাকে।
হাইড্রোজেনের তিনটি আইসোটোপ আছে। যথা-
হাইড্রোজেন, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম।
প্রকৃতিতে বিভিন্ন আইসোটোপ বিভিন্ন পরিমাণে বিদ্যমান থাকে।
ক. কার্বনের আইসোটোপ কয়টি?
উত্তর :কার্বনের আইসোটোপ তিনটি।
খ. ক্যাটায়ন বলতে কী বোঝায়?
উত্তর:ক্যাটায়ন বলতে ধনাত্মক আধানযুক্ত আয়নকে বোঝায়। কোনো নিরপেক্ষ পরমাণু যখন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, তখন তা ধনাত্মক আধানযুক্ত আয়ন তথা ক্যাটায়নে পরিণত হয়। ক্যাটায়নে প্রোটনের তুলনায় ইলেকট্রনের সংখ্যা কম থাকে। যেমন- নিরপেক্ষ Na পরমাণুতে ১১টি ইলেকট্রন এবং ১১টি প্রোটন থাকে। কিন্তু যখন এটি ১টি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, তখন প্রোটন সংখ্যা স্থির থাকলেও ইলেকট্রন সংখ্যা হয় ১০।
Na Na+ + e-
ক. সংকেত কাকে বলে?
উত্তর:কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে।
খ. অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ বলতে কী বোঝায়?
উত্তর:কোনো মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যার সাহায্যে মৌলের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা জানা যায়। সুতরাং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ বলতে বোঝায় অক্সিজেনের একটি পরমাণুতে ৮টি প্রোটন আছে। যেহেতু পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান সেহেতু অক্সিজেনের একটি পরমাণুতে ৮ টি ইলেকট্রন আছে।
ক. ভর কাকে বলে?
উত্তর:বস্তুতে অবস্থিত পদার্থের মোট পরিমাণকে ভর বলে।
খ. হিলিয়াম নিষ্ক্রিয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর:একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, ঠিক সে ক’টি যদি থাকে তাহলে কক্ষ পথটি পূর্ণ থাকে। এ ধরণের পরমাণুগুলো বেশ নিষ্ক্রিয় হয়। হিলিয়াম পরমাণুতে ২টি ইলেকট্রন থাকে। প্রথম কক্ষপথে যেহেতু সর্বোচ্চ ২টি ইলেকট্রন থাকতে পারে, সেহেতু হিলিয়াম পরমাণু বেশ স্থিতিশীল। তাই হিলিয়াম পরমাণু নিষ্ক্রিয়।
ক. আয়ন কাকে বলে?
উত্তর:ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে।
খ. পরমাণুর নিউক্লিয়াস বলতে কী বোঝায়?
উত্তর:নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রে অবস্থিত। নিউক্লিয়াসে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন ও আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে। পরমাণুর যাবতীয় ভর নিউক্লিয়াস বহন করে। ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে।
ক. তেজস্ক্রিয় আইসোটোপ কী?
উত্তর:যে সকল অস্থায়ী আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে সেগুলোই তেজস্ক্রিয় আইসোটোপ।
খ. চিকিত্সাক্ষেত্রে আইসোটোপের ব্যবহার বর্ণনা করো।
চিকিত্সাক্ষেত্রে আইসোটোপের বহুবিদ ব্যবহার রয়েছে।
c কোনো রক্তনালি ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা যায়।
c ক্যান্সার আক্রান্ত রোগীর কোনো কোষ ক্যান্সার আক্রান্ত তা আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়।