ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেন প্রিয়াঙ্কা!

 বিনোদন ডেস্ক

 

একের পর এক নিজের ক্যারিয়ারের সাফল্যের পালক যুক্ত হচ্ছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার । হাতে রয়েছে হলিউডি সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি ওয়েব সিরিজের কাজ। এছাড়া ‘জে লে জারা’ শিরোনামের একটি বলিউড সিনেমায় ক’দিন আগেই চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটিতে আলিয়া ভাট ও ক্যাটরিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। তবে এরইমাঝে বির্তকের মুখে পড়লেন এই অভিনেত্রী। যার কারণে তিনি দুঃখ প্রকাশ করলেন। জানা গেছে, ‘দ্য অ্যাক্টিভিস্ট’ শিরোনামের একটি অনুষ্ঠানের হোস্ট হয়েছিলেন প্রিয়াঙ্কা। প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানটিতে আড়ালে থাকা মানুষগুলোর না বলা গল্প তুলে ধরার পরিকল্পনা ছিল। কিন্তু এ ধরনের অনুষ্ঠানে প্রিয়াঙ্কার অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগ ম্যধ্যমে বির্তক তৈরি হয়। এ নিয়ে প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি গত সপ্তাহে আপনাদের প্রতিবাদ দ্বারা অনুপ্রাণিত হয়েছি। যখন অনেক মানুষ একত্রিত হয়ে আওয়াজ তোলে তখন তার একটি প্রভাব পড়ে। অনুষ্ঠানটিতে মূলত আড়ালে থাকা মানুষের জীবনের গল্পগুলো সামনে আনার কথা ছিল। আমার মনে হয়েছিল এ ধরনের কাজে সহয়োগিতা করা দরকার। কারণ তারা প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে পরিবর্তনের চেষ্টা করেন। কিন্তু তাদের অবদান খুব কমই স্বীকার করা হয়। তবে অনুষ্ঠানটিতে আমার অংশগ্রহণ আপনাদের কষ্ট দেওয়ায় আমি খুবই দুঃখিত। শোটি করা ভুল হয়েছে। ধন্যবাদ আপনাদের প্রতিক্রিয়ার জন্য।’ উল্লেখ্য, শুরুতে অনুষ্ঠানটি প্রতিযোগিতামূলক করার কথা থাকলেও এখন ডকুমেন্টারি আকারে করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।