মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা
মনোহরদীতে পোস্ট অফিস থেকে আমানতকারীদের লভ্যাংশ ও আমানতের টাকা তুলতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের অভিযোগ, মাসের পর মাস ঘুরেও লভ্যাংশের টাকা এবং মেয়াদোত্তীর্ণ সঞ্চয়পত্রের আসল ও লাভের টাকা তুলতে পারছেন না তারা। সেনাবাহিনীতে কর্মরত মতিউর রহমান জানান, গত ৯ সেপ্টেম্বর তার লাভের টাকা দেওয়ার কথা থাকলেও একাধিকবার এসেও টাকা পাচ্ছেন না। নরসিংদী জেলা পোস্ট মাস্টার মো. বিল্লাল হোসেন বলেন, নরসিংদীতে প্রতি মাসে ১০০ কোটি টাকার চাহিদা থাকলেও পাচ্ছি মাত্র ৫০ কোটি টাকা। চাহিদা অনুযায়ী টাকার সরবরাহ কম থাকায় আমনতকারীরা সঠিক সময়ে টাকা পাচ্ছেন না।