মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে মীর্জাগঞ্জে আউশ ধানের ভালো ফলন হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, মীর্জাগঞ্জে আউশ চাষের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৯০০ হেক্টর জমিতে। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষ হয়েছে। উপজেলার কিসমত ঝাটিবুনিয়া গ্রামের কৃষক আবদুল গনি মিয়া বলেন, এবার আউশের চাষ করে ভালো ফলন পেয়েছি এবং মাড়াই অবস্থায় মণ প্রতি দামও পেয়েছি ভালো। উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, মীর্জাগঞ্জে আউশের ভালো ফলন হয়েছে। হেক্টর প্রতি গড় ফলন হয়েছে ৪ মেট্রিকটনের বেশি। তবে কৃষকরা উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ করলে আরো ভালো ফলন পাবে।