মুলাদীতে পানি জমে সড়ক বেহাল

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

মুলাদীতে দুই বছর ধরে বন্ধ রয়েছে উপজেলার চরকালেখান ইউনিয়নের পূর্ব চরকালেখান গ্রামের বাদশাকান্দি এলাকার সড়কটির নির্মাণকাজ। দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখায় পানি জমে সড়কটি যেন খালে পরিণত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ১২৫ নম্বর চরকালেখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন খোকন আকন জানান, ২০১৯ সালে ঠিকাদার কাজ শুরু করে ইট উঠিয়ে মাটি কেটে নালার সৃষ্টি করে। সে সময় বালু ভরাটের কথা থাকলেও ঠিকাদার তা করেননি। এলজিইডির উপজেলা সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য বলা হয়েছে।