চন্দনাইশে বজ্রপাতে কিশোরের মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ উপজেলায় বৃহস্পতিবার বজ্রপাতে এক কিশোর মারা গেছে। বিকালে উপজেলার দোহাজারী জামিজুরী ঘোড়াপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে ফারুক (১৬) জমিতে কাজ করছিল। হঠাত্ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে সে জমিতে পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।