সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের ধান খেতে বিদ্যুত্ লাইনের তারে জড়িয়ে আব্দুর রশিদ গাজী ও ইদ্রিস আলী সরদার নামের দুই যুবকের মৃত্যু হয়। এছাড়া শুক্রবার সকাল ১০টার দিকে কুল্যা ইউনিয়নের কাদাকাটি গ্রামে বাড়িতে সিলিং ফ্যান লাগানোর সময় মেহেদী হাসান নামের আরেক যুবক মারা যান। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, বিদ্যুত্স্পৃষ্টে মৃত দুই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জমির মালিক থানা হাজতে আটক আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।