রংপুরে করোনায় ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর বিভাগে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত রোগী বেড়েছে। এছাড়া তিন দিন শূন্য থাকার পর গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলায় করোনায় আক্রান্ত আরো এক জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৫৫ জন। শনাক্তের হার ৬ দশমিক ৩৬ শতাংশ।

শুক্রবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.  মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার সাত জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ঠাকুরগাঁওয়ে ১৮, পঞ্চগড়ে ১৫, দিনাজপুরে ১০, রংপুরে ১০, গাইবান্ধায় ছয়, নীলফামারীতে তিন এবং কুড়িগ্রামে দুই জন শনাক্ত হয়েছেন। গত বছরের মার্চে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২২০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দিনাজপুরে।