বিশেষ প্রতিনিধি
দৈনিক জমা কমানো ও আগামীতে থ্রি-হুইলার লাইসেন্সধারী চালক ছাড়া ব্যক্তিমালিকানায় সিএনজি অটোরিকশা নিবন্ধন (ব্লু-বুক) না দেওয়াসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি অটোরিকশাচালক সংগ্রাম পরিষদ। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।
মানববন্ধনে দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেয় সিএনজিচালক সংগ্রাম পরিষদ। প্রয়োজনে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।