মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে খান সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম অপু (২৫) ও একই উপজেলার উত্তর মনদিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬)।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল হোসেন জানান, শুক্রবার খান সিটি সেন্টারের সামনে একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সময় ঘটনাস্থলে আরিফুল ইসলাম ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মো. সাইফুল ইসলাম মারা যান।
ইত্তেফাক/ইউবি