দোহার-নবাবগঞ্জবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যারিস্টার মেহেনাজের

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মরহুম আব্দুল মান্নানের কন্যা ব্যারিস্টার মেহেনাজ মান্নান গতকাল শুক্রবার ঢাকার দোহার ও নবাবগঞ্জ নির্বাচনি এলাকার জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ করেছেন। এ সময় তার সঙ্গে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ হোসেন, সাধারণ সম্পাদক ভি পি হারুন উর রশিদ উসমানি, গালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান তপন মোল্লা, আব্দুল আওয়াল আকন্দ, রফিকুল ইসলাম রফিক, কবির হোসেন, মাসুম বাবুলসহ অসংখ্য নেতাকর্মী ছিলেন। গণসংযোগকালে ব্যারিস্টার মেহেনাজ তার মরহুম পিতার মতো সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। —প্রেস বিজ্ঞপ্তি