করোনা ভাইরাস শনাক্ত বেড়েছে মৃত্যু কমেছে

দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে ৩৮ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৯০৭ জনের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪০ হাজার ১১০ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৪৭ জনের।

গত এক দিনে সারা দেশে ২৯ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৪১ শতাংশ, যা আগের দিন ৫ দশমিক ৯৮ শতাংশ ছিল। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ৩৭৬ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট আক্রান্তের ৭০ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭ দশমিক ২০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ১৩ জন আর নারী ২৫ জন।