আফগানিস্তানে নারী বিষয়ক মন্ত্রণালয়ের নাম এখন পাপ ও পূণ্য মন্ত্রণালয়

আফগানিস্তানের নারী বিষয়ক মন্ত্রণালয়ের সাইনবোর্ড পরিবর্তন করে রাখা হয়েছে ‘পাপ ও পুণ্য মন্ত্রণালয়।’ গতকাল শুক্রবার এই সাইনবোর্ড দেখা যায়। নারীবিষয়ক মন্ত্রণালয়ের নারীকর্মীরা অভিযোগ করেছেন, ভবনে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ভবনের ছবি ও এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, নারীবিষয়ক মন্ত্রণালয়ের নামের সাইনবোর্ডের বদলে এখন সেখানে দারি ও আরবি ভাষায় লেখা হয়েছে, প্রার্থনা, নির্দেশনা এবং পুণ্যের প্রচার ও পাপ ঠেকানো মন্ত্রণালয়।