জাতীয় রাজস্ব বোর্ড, বৃহত্ করদাতা ইউনিটের পক্ষ থেকে ২০২০-২০২১ অর্থবছরের আয়কর রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ অবদান রাখার জন্য সাধারণ বীমা করপোরেশনকে অন্যতম শীর্ষ করদাতা হিসেবে উল্লেখ করা হয়। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের বৃহত্ করদাতা ইউনিটের পক্ষ থেকে সাধারণ বীমা করপোরেশনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি