শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

শ্রীপুরে গতকাল শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আশপাডা মোড় এলাকায় ড্রামট্রাকের চাপায়  এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম জহিরুল ইসলাম। জহিরুল উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রবপু গ্রামের হাফেজ মো. আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

মাওনা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার হাদিউল ইসলাম জানান, নিহত জহিরুল ইসলাম মাওনা চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেলযোগে ইন্দ্রপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় আশপাড়া মোড় এলাকায় পৌঁছালে বালুভর্তি ড্রামট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাওনা হাইওয়ে থানার পুলিশ ড্রাম ট্রাকটি আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।