সাংবাদিকদের মুখ বন্ধ করতেই ব্যাংক হিসাব চেয়ে চিঠি :রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণমাধ্যমের মুখ বন্ধ করতে সরকার এখন নানা কালাকানুন করছে। আদালত দিয়ে অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করার চেষ্টা করছে। সাংবাদিকদের মুখ বন্ধ করতে বাংলাদেশ ব্যাংক থেকে চিঠি দিয়ে হয়রানি করছে। মুখ বন্ধ করতেই ব্যাংক হিসাব চেয়ে ১১ সাংবাদিক নেতাকে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট চিঠি দিয়েছে।

জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে কুত্সা রটানোর প্রতিবাদে নয়াবাজার এলাকায় গতকাল বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় মিছিলে ঢাকা মহানগর বিএনপি নেতা আরিফুর রহমান, যুবদল নেতা সাঈদ হাসান মিন্টু, স্বেচ্ছাসেবক দলনেতা ডা. জাহিদুল কবির, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, বিএনপি নেতা লতিফুল্লাহ জাফরু, ফরিদ জুয়েল, স্বেচ্ছাসেবক দলনেতা সারা করিম লাকি, মনজুরুল হক, আশু মোহাম্মদ, হাজী জাহিদ, মো. হালিম, ছাত্রদল নেতা রাহু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।