১৮ হাজার ইয়াবা নিয়ে সৌদি যেতে চেয়েছিলেন স্বপন মাতব্বর

বিশেষ প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮ হাজার পিস ইয়াবাসহ স্বপন মাতব্বর নামে সৌদিগামী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গতকাল শনিবার তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান। তিনি বলেন, আটক ব্যক্তি সৌদিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৪০৪৯ ফ্লাইটের যাত্রী।

তিনি আরো বলেন, বিমানবন্দরে ডি সারিতে স্ক্রিনার নুরুজ্জামান ও ইউনুস আলী ঐ যাত্রীর ব্যাগ স্ক্যানিং করেন। এরপর তার ব্যাগ তল্লাশি করে ১৮ হাজার পিস ইয়াবা আটক করেন তারা। আটক যাত্রী বর্তমানে বিমানবন্দরে আছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।