মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন এক্সরে মেশিন একযুগ ধরে প্যাকেটবন্দি

কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোটি টাকা মুল্যের নতুন এক্সরে মেশিন এক যুগেরও বেশি সময় ধরে প্যাকেটজাত অবস্থায় স্টোররুমের জায়গা দখল করে পড়ে আছে। দীর্ঘদিনেও মেশিনটি জনস্বার্থে ব্যবহার করা হয়নি।

অন্যদিকে এই স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যাণ্ট কার্ডিওলজি ডাঃ বসির উদ্দিন ১৬ জুলাই ২০১৩ সালে যোগদান করেই স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে ৫ বছরের বেশি সময় ধরে অন্যত্র ডেপুটেশনে রয়েছেন। অথচ ডেপুটেশন আদেশের নিয়মানুসারে তিনি নিয়মিত বেতন ওঠানোর কাজটি সারেন মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই।

ডাঃ বসির উদ্দিনের ডেপুটেশন থাকার গত ৫ বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা অসংখ্য রোগী মারা যাওয়ার ঘটনা ঘটেছে। তা সত্বেও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ ডাঃ বশির উদ্দিনের ডেপুটেশন আদেশ বাতিল কিংবা নতুন কোন কার্ডিওলজি চিকিৎসকের পোস্টিং দেয়নি। কতজন রোগী কত বছর ধরে হার্টের চিকিৎসা না পেয়ে মারা গেলে ডেপুটেশন আদেশ বাতিল হবে তা কেউ জানে না।

আরও পড়ুনঃ মির্জাপুর ও কালিয়াকৈরে এখন পুলিশ আতংক

এভাবেই চলছে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

ইত্তেফাক/নূহু