আদমদীঘিতে প্রাইভেট কারে মিলল ১১ কেজি গাঁজা

গ্রেফতার ৩

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘির সান্তাহার বটতলী নামক স্থানে প্রাইভেটকারে তল্লাশি করে ১১ কেজি গাঁজা উদ্ধার ও দুই নারীসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫। শনিবার রাত ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদে র্যাব-৫ আদমদীঘির সান্তাহার বটতলী নামক স্থানে প্রাইভেটকারে তল্লাশি করে প্যাকেটে মোড়ানো ১১ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় শুভ চৌধুরী, আব্দুর রহিম, রুবেল, নুর জাহান ও সুমাইয়া আক্তার নামের পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দন বলেন, রবিবার র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প এসআই আবুল কালাম বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।