শুরুতেই নেই ৩ উইকেট। কঠিন সেই মুহুর্ত থেকে ম্যাচ ঘুরিয়ে নায়ক বনে গেলেন রুতুরাজ গায়কোয়াড।দলকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন। তার নৈপুন্যে আইপিএলের ফিরতি ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাল চেন্নাই সুপার কিংস।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার ২০ রানে জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল। ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাই করেছে ১৩৬।
Smile to win your ???? hearts! #CSKvMI #WhistlePodu #Yellove ???????? pic.twitter.com/ohedL6lWaw
— Chennai Super Kings - Mask P????du Whistle P????du! (@ChennaiIPL) September 19, 2021
ইনিংস শুরু করে ৫৮ বলে অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলেছেন গায়কোয়াড। এছাড়া ব্যাটিংয়ে ৮ বলে ২৩ রানের পর হাত ঘুরিয়ে ৩ উইকেট নেন ধোনির অন্যতম ভরসা ক্যারিবিয়ান অলরাউন্ডার ব্রাভো।
এবারের আইপিএল শুরু হয়েছিল ভারতে। করোনাভাইরাসের প্রকোপে গত মে মাসে স্থগিত হয়ে যায় টুর্নামেন্টটি। চেন্নাই-মুম্বাই ম্যাচ দিয়ে মধ্যপ্রাচ্যে আবার শুরু হলো আসরের বাকি অংশ।
ইত্তেফাক/টিআর