রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুইজন করোনা পজিটিভ ও ৫ জন করোনার উপসর্গে মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে রাজশাহী ৩, নওগাঁর ২, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে বাসিন্দা রয়েছেন।
রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২৪ জন।
ইত্তেফাক/এএএম