গেমিং ফিল্ডে প্রথমে মাদারবোর্ড আর জিপিউ দিয়ে শুরু করে ধীরে ধীরে কিবোর্ড মাউসের মত এক্সেসরিজ রিলিজ করার পর এবার গিগাবাইট নিয়ে এল তাদের G24F গেমিং মনিটর। এটিতে গেম খেলার জন্য যে স্পেসিফিক ফিচার্স থাকা প্রয়োজন, তাঁর সবই এতে আছে। শুধু তাই নয় এটিতে এমন কিছু ফিচার্স আছে যা আর অন্য কোন গেমিং মনিটরেই নেই বলে জানিয়েছে গিগাবাইট।
এই মনিটরটি ২৩.৮ ইঞ্চি ও এর রেজুলশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল আর এর ফ্রিকোয়েন্সি ১৬৫হার্জ ও রেস্পন্স টাইম মাত্র ১ এমএস। অর্থাত্ বুঝতেই পারছেন গেমিং এর জন্য এটি খুবই উত্কৃষ্ট মানের একটি মনিটর। ৯০ শতাংশ ডিসিআই-পিথ্রি থাকায় এর কালার রিপ্রোডাকশন খুবই ভাল। সেই সাথে থাকছে সত্যিকারের এইচডিআর। তাই মুভি দেখার জন্যও এই মনিটরটি অসাধারণ। আরও আছে এএমডি ফ্রি সিঙ্ক যার ফলে এখন এনভিডিয়া কিংবা AMD গ্রাফিক্স কার্ড দিয়ে কোনরুপ স্ক্রিন টিয়ারিং ছাড়াই গেম উপভোগ করতে পারবেন।
মনিটরটির বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত ও প্রিমিয়াম লেভেলের। এর স্কীন চাইলে আপনি 1780 angle এ বাঁকাতে পারবেন। এর i/o হিসেবে আছে একটি পাওয়ার ক্যাবল, দুটি USB3.2, দুটি HDMI, একটি ডিসপ্লে পোর্ট। আর এই মনিটরটিতে থাকছে তিন বছরের ওয়ারেন্টি।
যারা কিনা মাল্টিপ্লেয়ার গেমিং রীতিমতো প্রফেশনালভাবে খেলতে চান কিংবা স্ট্রিমিং করেন অথবা সেসাথে ভিডিও ইডিটিং ও গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্য এই মনিটরটি আদর্শ একটি মনিটর।