দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
মো. মোশারফ হোসেন কেরু অ্যান্ড কোম্পানির চিনিকলে নতুন এমডি হিসেবে সম্প্রতি যোগদান করেছেন। কেরুর বিদায়ি এমডি মো. আবু সাইদ পদোন্নতি পেয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান কার্যালয়ে (পরিদর্শন ও তদন্ত কর্মকর্তা পদে) যোগদান করায় তার স্থলাভিষিক্ত হলেন মোশাররফ হোসেন। ২০১৯ সালে জয়পুরহাট চিনিকলের এবং ২০২০ সালের শুরু থেকে মোবারকগঞ্জ চিনিকলের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার আগে মো. মোশারফ হোসেন কেরু চিনিকলে জিএম (অর্থ) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।