বরিশাল অফিস
বরিশালে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বরিশাল জেলা পরিচালনা পরিষদ। পরবর্তী সময়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের মাধ্যমে শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এ কে আজাদ, এম জি ফারুক, মো. ফয়েজ, মো. আব্দুর রব, এম এ জলিল প্রমুখ। এ সময় তারা গত ৮ জুলাই নারায়ণগঞ্জ সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনার বিচারসহ একাধিক দাবি জানান।